× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

শার্শা প্রতিনিধি

যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১

যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দশকোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও এলএসপিসহ বিভিন্ন মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট ও হিজলী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি (প্রতি বোতল ১০০ এমএল), ১৬৫ গ্রাম গাঁজা এবং ১০০ বোতল ফেন্সিডিলের বিকল্প উইনসেরেক্স কফ সিরাপ। এছাড়া একটি মোটরসাইকেল, ১২৫টি শাড়ি, ৩টি কম্বল, ১ কেজি আমসত্ত্ব, ৯৬০টি বিভিন্ন ধরনের ঔষধ, ৫ হাজার ১২৫টি চকলেট এবং ২ হাজার ২৬২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৯ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ২২৭ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, যশোরের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক ৯ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ২২৭ টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও এলএসপিসহ উল্লেখিত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিল্লাল হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার গয়ড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। পরে তাকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..