× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

যশোর বিটিসিতে দুদিন ব্যাপি নবীন বরণ ও আনন্দভ্রমণ শুরু

admin
হালনাগাদ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ বাংলাদেশ টেকনিক্যাল কলেজ বিটিসিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর নবীন শিক্ষার্থীদের জন্যে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কলেজের হলরুমে সকালে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। দুদিন ব্যাপি অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ চেয়ারম্যান ও শিক্ষাবিদ প্রকৌশলী মো. আশরাফুল কবির। কলেজ রেজিস্ট্রার এসকে এম তহীদুজ্জামান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ প্রকৌশলী মো. ইমদাদুল হক। এ সময় অভিনন্দনপত্র পাঠও  ফুলের শুভেচ্ছা দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন প্রবীণ শিক্ষার্থীরা।  পরে কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে শিক্ষা ও আনন্দভ্রমণে নিয়ে যাওয়া হয়।

আগামীকাল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের পর তাদেরকে মেহেরপুরের মুজিব নগরে নিয়ে যাওয়া হবে শিক্ষা ও আনন্দভ্রমণে।


এ ক্যটাগরির আরো খবর..