দ্যা নিউজের অন্যতম পুরনো সাংবাদিক যশোর জেলা প্রতিনিধি মাসুদুর রহমান শেখ এর পিতা মাওলা শেখ পটল পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দ্যা নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী। দ্যা নিউজ সম্পাদকের শোক প্রকাশ
৩১ আগস্ট রবিবার সকাল ৬টায় যশোর ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বেনাপোল বড় আচড়া গ্রামের স্থায়ী বাসিন্দা মরহুম পটল শেখ দীর্ঘদিন কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপ ও শাসকষ্ট সহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।তিনি যশোর ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। সাংবাদিক মাসুদ মরহুমের ছোট ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
রোববার জোহরবাদ বেনাপোলের জান্নাত কামেনী মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
মাসুদুর রহমান শেখ এর বাবার মৃত্যুতে গভীরভাবে শোকাহত দ্যা নিউজ পরিবার। এক বিবৃতিতে দ্যা নিউজ পরিবারের পক্ষ থেকে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।