× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের কারাদণ্ড বহাল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ চেক প্রতারণার মামলায় যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানের এক বছরের কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার আরিফুরের আপিল খারিজ করে বিচারপতি রইস উদ্দিনের একক বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বাদীপক্ষে ছিলেন এ এফ হাসান আরিফ ও এস এম বকস কল্লোল। আরিফুর রহমানের পক্ষে ছিলেন দেলোয়ার হোসেন লস্কর।

এ বিষয়ে আইনজীবী এস এম বকস কল্লোল সাংবাদিকদের বলেন, আরিফুর রহমানের এক বছরের কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতের রায়ের পর আরিফুর রহমান সাড়ে সাত কোটি টাকা পরিশোধ করেছিলেন। এখন বাকি টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে তাঁর দণ্ডাদেশ বহাল থাকবে।

মামলার বিবরণে জানা যায়, বোরাক রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে নগদ ১৫ কোটি টাকা নেন করেন যমুনা ব্যাংকের আরিফুর রহমান। ওই টাকার বিপরীতে তিনি সমপরিমাণ টাকার চেক দেন। পরবর্তীকালে ওই চেক ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ফেরত (বাউন্স) আসে। ওই ঘটনায় ২০১২ সালে ম্যাজিস্ট্রেট আদালতে চেক প্রতারণা মামলা করে বোরাক রিয়েল এস্টেট কোম্পানি।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৬ সালের ২৪ জানুয়ারি ওই মামলার রায় হয়। রায়ে এনআই অ্যাক্টের ১৩৮ ধারা মোতাবেক আরিফুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানাসহ ১৫ কোটি ৫০ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন। এর বিরুদ্ধে আপিল করে আরিফুর রহমান। শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..