× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের করিমপুর শহীদদের স্মরণ​

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ আজ ডিসেম্বর, ফরিদপুরের করিমপুর যুদ্ধ দিবস। প্রতি বছরই ফরিদপুরবাসী গভীর শোক শ্রদ্ধার সঙ্গে এই দিনটি স্মরণ করে

১৯৭১ সালের এই দিনে ঢাকাখুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের করিমপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী তুমুল যুদ্ধ হয়। এতে কাজী সালাউদ্দিন আহমেদ মেজবাউদ্দিন নোফেলসহ সাতজন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁদের সহায়তার জন্য হত্যা করা হয় আরো চার গ্রামবাসীকে

এই যুদ্ধে আহত হয় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা। আর পাকিস্তানি বাহিনীর বেশ কিছু  সেনাও নিহত হয়

দিনটি স্মরণে আজ শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজেন একটি শোক ্যালি বের করা হয়। পরে শহরের আলীপুর কবরস্থানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়

ওই সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া করা হয়। দোয়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরাদুল হক, ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, খলিলুর রহমান, শামসুদ্দিন মোল্লা প্রমুখ। পরে তাঁরা কানাইপুর ইউনিয়নের করিমপুর যুদ্ধস্থলে গিয়ে শহীদদের স্মরণ করেন এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন


এ ক্যটাগরির আরো খবর..