× Banner
সর্বশেষ
চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক

ম্যানসিটির বিপক্ষে ‘বড় পরীক্ষার’ জন্য প্রস্তুত টাচেলের বায়ার্ন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
bayern munich

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে যাচ্ছে থমাস টাচেলের নতুন ক্লাব জার্মানির  বায়ার্ন মিউনিখ। ‘ফুটবলের সবচেয়ে বড় পরীক্ষার একটিতে’ নামার আগে শিষ্যদের ‘আত্মবিশ্বাস’ বেশী প্রয়োজন বলে মন্তব্য করেছেন টাচেল।

গতকাল শনিবার ফ্রেইবার্গের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে বুন্দেস লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। নতুন দায়িত্ব গ্রহনের পর তৃতীয় ওই ম্যাচের পর টাচেল বলেন,‘দারুন ফর্মে রয়েছে সিটি। আমাদেরও বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে যারা দলকে এগিয়ে নিতে পারে। তবে ফুটবল কখনোই সহজ নয়। আমরা যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে সেখানে যাচ্ছি। আমরা জানি সেখানে দুর্দান্ত পারফর্মেন্স করতে হবে।’

২০২১ সালে এই টাচেলের দূরদর্শিতায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। ওই সময় চেলসির কোচের দায়িত্বে ছিলেন টাচেল। তিনি বলেন,‘ চ্যাম্পিয়ন্স লিগ এমন এক প্রতিযোগিতা, যেখানে নির্ধারিত দিনের খেলার উপর নির্ভর করে ফলাফল। ফুটবলে যে কোন কিছুই ঘটতে পারে। সে জন্য আপনার মধ্যে যেমন আত্মবিশ্বাস থাকতে হবে, তেমনি প্রস্তুতিও থাকতে হবে। আসন্ন ম্যাচটি হবে ফুটবলে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। ইদানিং আমি ম্যানচেস্টার সিটির খেলা দেখার সুযোগ পাইনি। কারণ আমাদের নিজস্ব কিছু ব্যস্ততা ছিল।

ইনজুরি থেকে ফেরা লিভারপুলের সাবেক ফরোয়ার্ড সাদিও মানে প্রসঙ্গে টাচেল বলেন, ফ্রেইবার্গের বিপক্ষে ‘সে যথার্থ খেলেছে।’ পায়ের ইনজুরির কারণে সেনেগালের হয়ে বিশ্বকাপে খেলতে পানেনি মানে। এমনকি অক্টোবর থেকে বায়ার্নের হয়ে কোন গোলই করতে পারেননি এই ফরোয়ার্ড। টাচেল বলেন,‘ আমার মনে হয় আজ সে আমাদের হয়ে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছে। রক্ষনে হোক কিংবা আক্রমনে, সে ছিল অপ্রতিরোধ্য।’


এ ক্যটাগরির আরো খবর..