× Banner
সর্বশেষ
যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

মৌলভীবাজারে বন্যায় বিপর্যস্ত জনজীবন

admin
হালনাগাদ: রবিবার, ২ জুলাই, ২০১৭

মৌলভীবাজার প্রতিনিধিঃ  জেলায় তৃতীয় দফা বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল শনিবার পর্যন্ত জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

জেলা সদরের সঙ্গে বড়লেখা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন, মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া, নাজিরাবাদ ও গিয়াসনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।

এসব এলাকার রাস্তাঘাটসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। রমজান ও ঈদের টানা ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীরা যেতে পারেনি।

কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মার্চ ও এপ্রিলের বন্যার পর এটি মৌলভীবাজারে তৃতীয় দফা দীর্ঘস্থায়ী বন্যা।


এ ক্যটাগরির আরো খবর..