× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

মৌলভীবাজার সদর পৌরসভায় মেয়র কাউন্সিলরদের দায়িত্ব গ্রহন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সলিরগণ আজ আনুষ্টানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন।

আজ দুপুর ১২টার সময় পৌরসভা প্রাঙ্গনে সদ্য বিদায়ী মেয়র ফয়জুল করীম ময়ূন কর্তৃক মেয়র ফজলুর রহমানের নিকট দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে মেয়র,৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনে নির্বাচিত ৩জন মহিলা কাউন্সিলর দায়িত্ব গ্রহন করেন।

সদ্য বিদায়ী মেয়র ফয়জুল করীম ময়ূনের সভাপতিত্বে সুধী সমাবেশে সদ্য নির্বাচিত উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি, জেলা ছাত্রলীগ সম্পাদক সাইফুর রহমান রনি প্রমুখ।

সুধী সমাবেশে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী ও পৌরসভার মরহুম মেয়র কাউন্সিলরদের সম্মানে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়


এ ক্যটাগরির আরো খবর..