× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

পঞ্চগড়ে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে মৌমাছির কামড়ে মোহাম্মদ ভগলু মোহাম্মদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বসুনিয়া পাড়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত ভগলু মোহাম্মদ উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মৃত নুদু মোহাম্মদের ছেলে।

স্থানীয় ও পরিবার দি নিউজকে জানায়, পাশের ঘটবর নামক এলাকায় নাতনিকে বিয়ে দিয়েছেন মোহাম্মদ ভগলু। বৃহস্পতিবার দুপুরে নাতনির বাড়ি থেকে ফেরার পথে ওই এলাকায় একটি মৌমাছি তাকে কামড় দেয়। এ সময় মৌমাছির কামড় খেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

জানা যায়, স্থানীয়ারা তাকে দেখলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তবে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। সেই সাথে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..