পঞ্চগড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মৌন শোক অবস্থান কর্মসূচি পালন

পঞ্চগড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মৌন শোক অবস্থান কর্মসূচি পালন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোদা উপজেলা কমিটি মৌন শোক অবস্থান কর্মসূচি পালন করে।

১৪ আগস্ট (শুক্রবার) সকাল ১১.০০ টা থেকে ১১.১৫ টা পর্যন্ত বোদা পৌর সদরে শ্রী শ্রী গোবিন্দ জিউ কেন্দ্রীয় মন্দিরের সামনের রাস্তার একপাশে দাঁড়িয়ে মৌন শোক অবস্থান কর্মসূচিত পালন করে।

মৌন শোক অবস্থান কর্মসূচিতে বোদা উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি পরেশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক রাজিব ঘোষ  নেতৃত্বে দেন। এ সময় সনাতন সম্প্রদায়ের অনেক নারী-পুরুষ অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।