× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

মোদি ‘টপ টেন ক্রিমিনাল’ এর মধ্যে!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: গুগলে ‘টপ টেন ক্রিমিনালসবলে সার্চ করলেই অন্য অনেক অপরাধীর সঙ্গে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। গুগলের এই আচরণে বিব্রত ভারতের অনেকেই।

শেষ পর্যন্ত এই চরম অবমাননাকর সার্চ রেজাল্টস-এর জন্য গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও ভারতে ওই সংস্থার প্রধানকে নোটিশ দিয়েছেন আদালত।

লখনৌ জেলা আদালতে আইনজীবী সুশীল কুমার মিশ্রের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা জজ মাহতাব আহমেদ ওই নোটিশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩১ অাগস্ট।

অভিযোগকারী জানিয়েছেন, প্রথমে তিনি বিষয়টি গুগল কর্তৃপক্ষের নজরে এনেছিলেন। তাদের চিঠি দিয়েছিলেন, শুধরে নেওয়ার আরজি জানিয়েছেন। কিন্তু তাতে কেউই কর্ণপাত করেননি। তার চিঠির জবাবও দেয়নি গুগল কর্তৃপক্ষ। তারপর তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু পুলিশও তার লিখিত অভিযোগ নিতে অস্বীকার করেছিল।

এর আগে গত বছর জুনেও গুগলে এমন একটি সার্চ রেজাল্টস নিয়ে তুমুল হইচই হয়েছিল। তখন ‘নিগার হাউস’ বলে সার্চ করলে দেখা যাচ্ছিল হোয়াইট হাউসের ছবি!

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া


এ ক্যটাগরির আরো খবর..