× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

মোটরসাইকেল চাপায় সাইকেল আরোহী কিশোরের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল চাপায় এক সাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।  নিহত মোহাম্মদ মাইনুদ্দিন নিলয় (১৩) উপজেলার পশ্চিম লালপুর গ্রামের দই বেপারী বাড়ির মৃত আলা উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ বাজার টু সেনবাগ রাস্তার মাথা সড়কের খালেকের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ বাজার টু সেনবাগ রাস্তার মাথার খালেকের দোকানের সামনের সড়কে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন নিলয়। ওই সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় নিলয় সড়কে ছিটকে পড়ে যায়।  তাৎক্ষণিক আরেকটি মোটরসাইকেল তার গায়ের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘাতক পিকআপ ভ্যান চালক ও মোটরসাইকেল চালক কাউকে আটক করা যায়নি।  তারা ঘটনার পরপরই পালিয়ে যায়। তবে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..