× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

মোংলায় সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলে নিতে প্রভাবশালী মহল

admin
হালনাগাদ: সোমবার, ১৬ জুলাই, ২০১৮

মোংলায় এক সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল নিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারটির দাবি, তাদের মালিকানা সম্পত্তি দখলের জন্য বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে। ওইসব প্রভাবশালী ভূমিদস্যুদের ভয়ে তারা এখন বাড়ি ছাড়া। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনও প্রতিকার পাননি ওই পরিবারটি।

এদিকে সংখ্যালঘু এই পরিবারটির একমাত্র ভিটেমাটি লুটে নিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিভিন্ন সরকারি দপ্তরসহ রাজনৈতিক নেতাদের কাছ দৌড়-ঝাঁপসহ দেন দরবার চালিয়ে যাচ্ছেন বলে ভুক্তভোগীরা জানান। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মোংলা উপজেলার আরাজী মাকড়োন মৌজায় এক একর ২০ শতক ফসলি জমির দীর্ঘদিনের খাজনা বাকি থাকায় ১৯৬৩ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকারের ম্যানেজার কোর্ট নিলাম দেয়। সেখান থেকে সবচে বেশি দর দিয়ে নিলাম গ্রহণ করেন জনৈক ভূষণ চন্দ্র ঘটক।

এরপর নিচু ভূমিটি পর্যায়ক্রমে উঁচু করে সেখানে কয়েকটি বসতি তৈরি করেন তিনি। এরপর বয়সের ভারে অসুস্থ হয়ে পড়েন ভূষণ চন্দ্র ঘটক। বন্ধ হয়ে যায় চলাফেরা। একমাত্র ছেলে সন্তান লিটন চন্দ্র ঘটক পড়াশুনা করার জন্য বাড়ির বাইরে অবস্থান করেন। এ সুযোগে শুরু হয় ভূমিদস্যুদের দৌরাত্ম।

ভূষণ চন্দ্র ঘটকের ছেলে লিটন চন্দ্র ঘটক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বাবার অসুস্থতা আর আমার অনুপস্থিতিতে ওই ভূমিটি দখলের জন্য নানা চেষ্টা চালায় স্থানীয় ভূমিদস্যু শাহ নেওয়াজ, ইজারাদার মেহেদি হাসানসহ কয়েকজন প্রভাবশালী ভূমিদস্যু। ভূমিদস্যুরা আদালত অমান্য করে সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা চালায়। তাতে ব্যর্থ হয়ে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে আসছে।

লিটন ঘটক আরও জানান, হয়রানি থেকে পরিত্রাণ পেতে আমি ২০১৮ সালে মোংলা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দপ্তর থেকে আমার পিতা ভূষণ চন্দ্রের নামে  নাম পত্তন করি। এরইমধ্যে আমাদেরকে হয়রানি করার জন্য ভূমিটি সরকারি সম্পত্তি এমন অভিযোগ এনে বাগেরহাট জেলা প্রশাসক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ করেছে ওই সব ভূমিদস্যুরা।

এ বিষয়ে অভিযুক্ত শাহ নেওয়াজ বলেন, খালি পড়ে থাকা অবস্থায় এলাকাবাসী ওই মাঠে দীর্ঘদিন খেলাধুলা করেছে। আর যেহেতু ভূমিটি শত্রু সম্পত্তি ছিল সেহেতু সরকারের মালিকানা থাকলে জনসাধারণ খেলাধুলা করতে পারতো তাই আমরা অভিযোগ করেছি।

এ প্রসঙ্গে মোংলা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, বিষয়টি আমার কাছে খুবই স্পর্শকাতর মনে হয়েছে। খুলনা সিটি  করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক কাগজপত্র যাচাই-বাছাই করে জায়গা বুঝিয়ে দেয়ার নির্দেশও দিয়েছেন।

তিনি বলেন, তাই উভয় পক্ষকে আগামী ১৯ জুলাই ডাকা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..