× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

মেয়েকে ধর্ষণ থেকে বাঁচাতে গিয়ে মা-ভাই আহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

এম এ আর মশিউর,যশোর: যশোরে এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাকে রক্ষা করতে গিয়ে মেয়েটির মা ও ভাই আহত হয়েছেন। তরুণী ও তার ভাইকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের বকচর এলাকায় এ ঘটনা ঘটে।

মেয়েটির স্বজনরা জানান, শনিবার রাত ১০টার দিকে ৫/৬ জন বখাটে তাদের বাড়ির উঠান থেকে মেয়েটিকে জোর করে ধরে পাশের বাগানে নিয়ে যায়। এসময় মেয়েটির চিৎকার শুনে মা, বোন ও ভাই ছুটে গিয়ে বাধা দিলে তাদেরকে মারপিট করে বখাটেরা।

এক পর্যায়ে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মেয়েটি ও তার ভাইকে উদ্ধার করে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া বলেন, দুই পরিবারের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে শনিবার রাতে মারামারির ঘটনা ঘটেছে।

মেয়েটির পরিবার দাবি করছে, ধর্ষণের চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় দু’জন আহত আছে। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।#

 


এ ক্যটাগরির আরো খবর..