× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মেহেরপুরের সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই শিক্ষার্থীকে আটক।

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ ,মেহেরপুর :মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে শিক্ষা সফরে শিক্ষক ও শিক্ষার্থীরা বেড়াতে গিয়ে মুজিবনগর সীমান্ত দিয়ে ভুল করে দুই শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভারতে অবৈধ অনুপ্রবেশ করলে ভারতীয় বিএসএফ ওই দুই শিক্ষার্থীকে আটক করে ।

পরে আটক দুই শিক্ষার্থীকে এদিন বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরৎ দিয়েছে বিএসএফ। দুই শিক্ষার্থী হলো বগুড়া জেলার শেরপুর উপজেলার বড়পুকুরিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে আবুল হাশেম (১৫) ও একই জেলার রানীহাট এলাকার নজরুল ইসলামের ছেলে শাহ সুলতান (১৬)।

মুজিবনগর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রুস্তুম আলী জানান, গতকাল  সকালে বগুড়ার শেরপুর শাহানগর ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে একটি বাস যোগে মাদ্রাসার ছাত্রদের নিয়ে মুজিবনগর কমপ্লেক্সে পিকিনিকে আসে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

এদের মধ্যে দশম শ্রেণীর ছাত্র হাশেম আলী ও নবম শ্রেণীর ছাত্র শাহ সুলতান সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে ভারতের মধ্যে প্রবেশ করে। এসময় ভারতের নদীয়া জেলাধীন হৃদয়নগর ৮১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের দুইজনকে আটক করে নিয়ে যায়।

খবর পেয়ে বিজিবি তাদের মুক্তি চেয়ে পতাকা বৈঠকের আমন্ত্রন জানিয়ে বিএসএফকে চিঠি দেয়। পরে ১০৫ নং আন্তর্জাতিক সীমনা পিলার এর নিকট নোম্যান্স ল্যান্ডে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরৎ দিয়েছে বিএসএফ।

পরে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের দুইজনের স্বাস্থ্য পরীক্ষার পরে মুজিবনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। বিজিপির পক্ষে পতাকা বৈঠকে নেতৃত্বে দেন মুজিবনগর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রুস্তৃম আলী এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্বে দেন হৃদয়পুর ৮১ বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি নরেন্দ্র কুমার।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিজিবি দুই জনকে স্বাস্থ্য পরীক্ষার পরে আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা এখন পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..