আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এক রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালেভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মারাত্মক আহত ২ জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে।
স্থানীয়রা জানান, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সেলিম হোসেনের দখলে ছিল ৩কাঠা খাস জমি। প্রতিবেশি জয়নাল আবেদীন ওই জমির উপরদিয়ে তার বাড়িতে যাতায়াতের রাস্তা দাবি করে আসছিলেন।ঘটনার সময় রাস্তা বের করা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটিহয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এতে উভয় পক্ষ দেশীঅস্ত্রসস্ত্র ব্যবহার করেন। সংঘর্ষ শেষে আবুল হোসেনের ছেলেসেলিম হোসেন, নাসির হোসেন, আইনউদ্দিনের ছেলে জয়নালআবেদীন, শাখের আলী, রেজাউলের স্ত্রী আসমা খাতুন, জয়নালআবেদীনের মেয়ে মৌসুমী খাতুন ও বেতেন শেখের ছেলে সামাদুলইসলাম।
প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেলহাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে সেলিম হোসেন ও শেখেরআলীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের২জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।