জি এফ মামুন লাকী, মেহেরপুর: ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ’র বাস্তবায়নে এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পর্যায়ে আর্সেনিক মিটিগেশন প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
কুতুবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অবহিতকরন সভার উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক হেমায়েত হোসেন। সভাপতিত্ব করেন কুতুবপুর ইউ পি চেয়রম্যান শহিদুল আলম । বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর ইম্প্যাক্ট ফাউন্ডেশন’র আর্সেনিক মিটিগেশন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ ইয়াছিন মিয়া, ওয়াটার এইড-এর প্রতিনিধি মোঃ কামরুজ্জান ও মোর্শেদা মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন’র ট্রেনিং এ্যন্ড এ্যাডভোকেসি অফিসার প্রতিভা সরকার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ সোয়েব এমরান, প্রজেক্ট একাউন্ট্ডে আনিসুর রহমান, কুতুবপুর ইউনিয়নের কো-অর্ডিনেটর আব্দুস সালাম প্রমুখ । সভায় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ইউপি সদস্য,শিক্ষক, কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক, জনস্বাস্থ্য প্রকৌশলীর প্রতিনিধি, ইমাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ওই আর্সেনিক মিটিগেশন প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয় ।