× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

মেহেরপুরের আমঝুপিতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মালেক মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম রসুল, সাধারন সম্পাদক বোরহানউদ্দিন আহমেদ চুন্নু সহ আমঝুপি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী আমঝুপি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা এবং আমঝুপি ইউপির সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন আহমেদ চুন্নুর নাম ওঠে আসে। বিধায় কেন্দ্রের সিদ্ধান্তে তাদের মধ্য থেকে একজনকে আমঝুপি ইউপি’র আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..