মেহের আমজাদ, মেহেরপুর (২৪-০২-১৭) মেহেরপুর শহরের পুলিশ লাইন পাড়ায় স্বামী মিলন হোসেনের ৫ম বিয়ের প্রতিবাদ করায় চতূর্থ স্ত্রীকে পিটিয়ে জখম করেছেন মিলন হোসেন।
গতকাল শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত সোনিয়া খাতুন জানান, তার স্বামীকে ৫ম বিয়ে করার প্রতিবাদ করায় তার উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।





