মেহের আমজাদ, মেহেরপুর (২১-০২-১৭) মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর শহীদ সামছুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত ৫ দিন ব্যাপী বই মেলা শেষে স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম। পরে বই মেলায় অংশগ্রহন করী স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্টল মালিকদের মধ্যে পপি লাইব্রেরী প্রথম, স্টুডেন্ট লাইব্রেরী দ্বিতীয় এবং সেভ দ্যা চিলড্রেন তৃতীয় স্থান লাভ করে।