× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

মেহেরপুরে ১ম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে ১ম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা ষ্টেডিয়াম মাঠে লীগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান।

উদ্বোধনী দিনে বিশ্বাস ক্রিড়া চক্র ৭৮ রানে মুজিবনগর শাপলা স্বেচ্ছা সেবী ক্লাবকে পরাজিত করে। টসে জিতে পরাজিত দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বিশ্বাস ক্রিড়া চক্র প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রকাশ সর্বচ্চ ৭২ রান করেন। পরাজিত দলের পক্ষে সবুজ ৬ ওভার বল করে ৫২ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।

২৩৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পরাজিত দল ২৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মেহেদী ৪৪ ও বাপ্পি ৩৪ রান করেন। বিজয়ী দলের পক্ষে মামুন ও লিখন ৩ টি করে উইকেট লাভ করেন। ম্যাচে প্রকাশ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..