মেহের আমজাদ,মেহেরপুর: সড়ক দুর্ঘটনায় নিহত মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের আলিফ হোসেনের পিতার হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রনালয় থেকে আসা অনুদান আলিফ হোসেনের পিতা শহিদুল ইসলামের হাতে ২৫ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
এসময় সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা ওয়ালী উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।



