মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: “মহান একুশের চেতনায় গণতন্ত্র পূনরুদ্ধারের সংগ্রামকে এগিয়ে নিন” এই শ্লোগানে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে গতকার রবিবার সকাল ১০টা ১ মিনিটে একুশের মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি মেহেরপুর শহর প্রদক্ষিণ শেষে ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন বিএনপি’র নেতৃবৃন্দ। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াছ হোসেন,সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জাতীয় পাটি (মঞ্জু ) নেতা শেখ সাঈদ আহম্মেদ, আবু সুফিয়ান হাবু, তোজাম্মেল আজম, মহিলাদলের নেত্রী ও মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহম্মেদ রুমা প্রমুখ নেতৃবৃন্দ।