× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেহেরপুরে শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

গতকাল মঙ্গলবার বেলা ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার, প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম তৌফিকুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফিলউদ্দিন, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল হাবিব, মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সেভ দি চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, পলাশীপাড়া সমাজ কণ্যান সমিতির নির্বাহী পরিচালক আলহাজ মোঃ মোশাররফ হোসেন, জেলা ব্রাক’র প্রতিনিধি মোশারফ হোসেন, সাংবাদিক রফিক-উল আলম, প্রধান শিক্ষক আনারুল ইসলাম, তরিফা নাজনীন, মকবুল হোসেন প্রমুখ।

মত বিনিময় সভায় জেলা প্রশাসক পরিমল সিংহ তার বক্তব্যে বলেন- মেহেরপুর জেলার ৩ উপজেলার ৫টি করে বিদ্যালয় বাছাই করে তাদের মডেল বিদ্যালয়ে রুপ দিতে হবে । আর এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..