মেহের আমজাদ, মেহেরপুর (০২-০২-১৭): মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে প্রস্ততি সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা তথ্য কর্মকর্তা রোস্তম আলী, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক কেএম শাহীন কবীর, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ প্রমুখ।