মেহেরপুরে প্রয়াত প্রেসিডেন্ড হুসাইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালন

মেহেরপুরে প্রয়াত প্রেসিডেন্ড হুসাইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালন

মেহেরপুর জেলা জাতীয় পার্টির কাথুলী রোডস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে গতকাল (১৫-০৭-২০২৪) সোমবার সন্ধ্যায় প্রয়াত প্রেসিডেন্ড জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

জেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হুসাইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির নেতা মোঃ ওহাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মোসলেম আলী।

বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন,নজরুল ইসলাম,সদস্য লালচাঁদ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।