× Banner
সর্বশেষ
৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ

মেহেরপুরে পৌর নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পৌর নির্বাচনের দাবীতে সীমানা নির্ধারণের মিথ্যা মামলা প্রত্যাহার ও পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু’র অপসরণ দাবীতে ২য় বারের মত মেহেরপুর সদর থানা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর হোটেল বাজার তিন রাস্তার মোড় থেকে সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌর সভার সামনের সড়কে একটি বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আসকার আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, জেলা বাস্তহারা লীগের সভাপতি ফিরোজ আলী, স্বেচ্ছা সেবক লীগ নেতা মতিউর রহমান মতিন, মিসকিন আলী প্রমুখ। এসময় পৌর নির্বাচনের দাবীতে  মেয়র মতুর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

উল্লেখ্য, মেহেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সীমানা নির্ধারণ নিয়ে সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলামের হাইকোর্টে করা মামলায় মেহেরপুর পৌরসভার নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..