মেহের আমজাদ, মেহেরপুরঃ তামাকজাত পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী নিশ্চিত ও হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের দাবিতে মেহেরপুর স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী সংস্থা এইড ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসে দাবি সম্বলিত স্টিকার স্থাপন ও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার রওশন আরা, মেহেরপুর জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির সভাপতি রফিক-উল আলম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, এইড প্রোগ্রাম অফিসার তৌহিদ-উদ দৌলা রেজা প্রমুখ। দিনব্যাপী স্টিাকার ক্যাম্পেইনে জেলার বিভিন্ন স্থানে স্টিকার স্থাপন করবে সংস্থাটি।