× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেহেরপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মে, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (৩০-০৪-১৮):  মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. মোহাম্মদ আবুল হাসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দুদকের সহকারী পরিচালক মোঃ শহিদুল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুরুল আহমেদ, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য গত শনিবার মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক-বিভাগে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণী “দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা” এবং খ- বিভাগে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা “দুর্নীতি প্রতিরোধে আইনের শাসন” বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।


এ ক্যটাগরির আরো খবর..