× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

মেহেরপুরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সমাপ্ত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সমাপনি ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্য রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক রুহুল কবির। বর্হিবিভাগে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদনের কলা কৌশল প্রদর্শণ করে প্রথম হয়েছে বিএডিসি।

বিভিন্ন প্রজাতির ফুল ও স্টবেরির চাষ বিষয়ে স্টল প্রদর্শন করে ২য় হয়েছে টুইস গার্ডেন। চাষাবাদের বিভিন্ন কলা কৌশল ও ফসল সংরক্ষন ব্যবস্থার উপর প্রযুক্তি প্রদর্শনের জন্য ৩য় হয়েছে কৃষি প্রযুক্তি কলেজ। এছাড়াও বিভাগীয় পর্যায়ে জৈব সার ও মাটির স্বাস্থ্য রক্ষার উপর জৈব সারের উৎপাদনের কলাকৌশল দেখিয়ে প্রথম হয়েছে এস.এম কুতুবুদ্দীন, স্বল্প মূল্যে ও সহজলভ্য পুষ্টিমান সমৃদ্ধ ফল ও সবজি প্রদর্শণ করে ২য় হয়েছে মমতাজ পারভিন ও জান্নাতুল ফেরদৌস। এছাড়াও মেলায় অংশ গ্রহণকারী প্রত্যেককে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..