× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

মেহেরপুরে জাতীয় পার্টির একাংশের ২২ জন নেতা-কর্মীর দল থেকে পদত্যাগ

admin
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (০৯-১০-১৬) দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মীদের ষড়যন্ত্রের কারণে মেহেরপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক খন্দকার আমিরুল ইসলাম পালু দল থেকে পদত্যাগ করেন কয়েকদিন আগে তারই ধারাবাহিকতায় তার নেতৃত্বে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পার্টির একাংশের ২২ জন নেতা-কর্মী দল থেকে পদত্যাগ করেছেন।

মেহেরপুর শহরের বড় বাজারস্থ জাতীয় পার্টির একাংশের কার্যালয়ে নেতা-কর্মীরা পদত্যাগ করেন। এসময় জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য ও পৌর কমিটির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর কমিটির সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, জাতীয় পার্টির কুতুবপুর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, গাংনী উপজেলার সহ-সভাপতি রফিজউদ্দিন, জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য এস এম ফয়েজ সহ দলের একাংশের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক খন্দকার আমিরুল ইসলাম পালু কেন্দ্রীয় নেতাদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে জানান, জাতীয় পার্টির দলের নেতা-কর্মীরা অভ্যন্তরীণ কোন্দল ও স্থানীয় নেতা-কর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই নেতা-কর্মীরা পদত্যাগ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..