মেহেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর: জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯ উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার-এর আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালনে গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে সরকারি গণগ্রন্থাগার-এর সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি কলেজ মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ গ্রহন করে। র‌্যালি শেষে মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার-এর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বই পড়লে শুধু জ্ঞানই বাড়েনা পৃথিবী সম্পর্কে অনেক বেশি জানা যায়। তিনি বলেন ডিজিটাল যুগে মানুষ বই পড়ার প্রতি কেন জানি আগ্রহ হারিয়ে ফেলছে, যা আমাদের জন্য দুঃখ জনক। মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম,প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন,সহকারি শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তি ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গ্রন্থাগার-এর জুনিয়র লাইব্রেরীয়ান জুলফিকার মতিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।