× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস

মেহেরপুরে চ্যানেল আই-এর জন্মদিন পালন

admin
হালনাগাদ: শনিবার, ১ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (০১-১০-১৬) আঠারোয় জয়ধ্বনি এই শ্লোগানে মেহেরপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে চ্যানেল আই ১৮ বছরে পদার্পন অনুষ্ঠান। অনুষ্ঠান সুচীর মধ্যে ছিল আলোচনাসভা ও কেক কাটা।

মেহেরপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনাসভা অনুষ্ঠানে মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন অরণ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আযীম ও জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও উদীচীর জেলা সভাপতি এ্যাডঃ ইব্রাহীম শাহীন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই-এর মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা। আলোচনা শেষে প্রধান অতিথি চ্যানেল আই-এর জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানে জেলায় কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..