মেহেরপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে চাষী পর্যায়ে  উন্নতমানের গম, ধান ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে ওই কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী মেহেরপুর-এর বাস্তবায়নে কৃষক প্রশিক্ষণ প্রদান করেন মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম, মেহেরপুর সদর অফিসার এ.কে.এম কামরুজ্জামান, গাংনী উপজেলা কৃষি অফিসার রইছউদ্দীন ও বীজ প্রত্যায়ন অফিসার মামুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন গ্রামের কৃষক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।