মেহেরপুরে ঔষধ ব্যবসায়ীর নিকট থেকে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০৬-১৯):  মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার অভিযোগে ঔষধ ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার মোঃ রকিবুল ইসলামের নেতৃত্বে এ দিন মঙ্গলবার দুপুরে ওই আদালত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও নির্বহী ম্যাজিষ্ট্রেট মোঃ রকিবুল ইসলাম জানান, মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার অভিযোগে ঔষধ ব্যবসায়ী গিয়াস উদ্দীনের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।