× Banner
সর্বশেষ
বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা

মেহেরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

admin
হালনাগাদ: বুধবার, ৮ মার্চ, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০৭-০৩-১৭) মেহেরপুরে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেছে বিভিন্ন সংগঠন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। এর পরে জেলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একে একে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ , মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..