× Banner
সর্বশেষ
আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

মেহেরপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

admin
হালনাগাদ: বুধবার, ৯ আগস্ট, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০৮-০৮-১৭):: মৎস্য ও প্রাণী সম্পদ ইউনিট-এর আওতায় মেহেরপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে ।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব নদীর গোভীপুর এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয়। মেহেরপুরের দারিদ্র বিমোচন সংস্থার আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-এর সহযোগীতায় এ দিন ৭৫ কেজি রুই,কাতলা,মৃগেল শিং মাছের পোনা ভৈরব নদীর উন্মুক্ত জলাশয়ে ও ৪ হাজার মনোসেক্স-এর মাছের পোনা ভৈরব নদীতে বিশেষ ভাবে তৈরী খাঁচায় চাষের জন্য অবমুক্ত করা হয় ।

উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর (অর্থ) উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, পিকেএসএফ-এর মহা ব্যবস্থাপক (কার্যক্রম ) ড. শরীফ অহম্মদ চৌধূরী, মেহেরপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোঃ জাকির হোসেন, মেহেরপুরের দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর প্রমুখ ।

মাছের পোনা অবমুক্তকরন শেষে ভৈরব নদীর পাড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মেহেরপুরের দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ-এর (অর্থ) উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, পিকেএসএফ-এর মহা ব্যবস্থাপক (কার্যক্রম ) ড. শরীফ অহম্মদ চৌধূরী, মেহেরপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোঃ জাকির হোসেন । আলোচনা সভায় মাছ ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন ।


এ ক্যটাগরির আরো খবর..