× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

মেহেরপুরে আমরা ৮৫’ এর ৩০ বছর পূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর : আমরা ৮৫’র এর ৩০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষক সংবর্ধনা ও ‘সমপ্রাণ’ নামের একটি স্মর এসএসসি’ ৮৫ ব্যাচের বন্ধুদের উদ্যোগে শিক্ষক সংবর্ধনা ও ‘সমপ্রাণ’ নামের স্মরণিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২ টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এসএসসি’ ৮৫ ব্যাচের বন্ধুদের উদ্যোগে শিক্ষক সংবর্ধনা ও ‘সমপ্রাণ’ নামের স্মরণিকা প্রকাশ করা হয়।

সংগঠনের সভাপতি মমিনুল হক জুয়েলের সভাপতিত্বে ও সাজেদুর রহমান রোকনের  উপস্থাপনায় আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু, মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি এ.এল.এম জিয়াউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক  সামসুল আযম লিন্টু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শাহ জামাল, আলী রেজা সংগ্রাম, মোঃ কলিমুদ্দিন, এনায়েত ওসমান মিঠু প্রমুখ।

অনুষ্ঠানে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আকরামুল হক, শফিউদ্দীন আহমেদ, রবীন্দ্র নাথ সাহা, ইফতেখারুল ইসলাম, ওয়াছেক হোসেন খাঁন, মোঃ হেকমতুল্লাহ, সুসীল কুমার চক্রবর্তী, মোঃ নূরুল ইসলাম, গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম ও দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাসেমকে  সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে প্রধান অতিথি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরাদ হোসেন স্মরণিকা ‘সমপ্রাণ’ এর মোড়ক উন্মোচন করেন। সবশেষে মাহবুবুল হক মন্টু’র উপস্থাপনায় সেখানে একটি মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..