মেহেরপুর হাসপাতাল থেকে দালাল আটক

মেহের আমজাদ, মেহেরপুর (১৩-০২-১৭): মেহেরপুর জেনারেল হাসপাতালে অভিযানে চালিয়ে রোগীদের উপদ্রব ও দালালী করার  কারনে এক দালালকে আটক করা হয়েছে।

গতকাল  সোমবার বেলা বারোটার দিকে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন নেতৃত্বে সদর হাসপাতালে  এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে হাসপাতাল চত্বরের বহির্বিভাগ থেকে প্রাইম ল্যাবের একজন কর্মচারী শহরের হঠাৎ পাড়ার সাহাবুদ্দিন মিয়ার ছেলে শরিফুল মিয়াকে আটক করা হয়।

আটকৃত দালালকে ২৮৬০/২৯১ ধারা অনুযায়ী পেনালকোট দন্ডবিধি মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন জানান, হাসপাতালে দালালদের দৌরাত্ম বেড়ে যাওয়ার খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।