× Banner
সর্বশেষ
সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী মান্দায় পাউবোর জমি দখল করে ধানের আড়ত নির্মাণ, উচ্ছেদের দাবিতে অভিযোগ বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ – কৃষিমন্ত্রী

মেহেরপুর সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুর প্রতিনিধি: বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মেহেরপুর সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা। শনিবার বেলা সাড়ে ১২টার সময় কলেজ চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সমাবেশের আয়োজন করা হয় সেখানে।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কুদরত-ই খোদা রুবেল, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিকার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, ছাত্রলীগ নেতা ইয়াকুব, ডিউকউজ্জামান তুহিন, সাদ্দামসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করেন।

সমাবেশে বক্তারা বলেন, গত চার বছরে কলেজে কোন ভালো মানের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। কলেজ কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের যাতায়াতের ব্যবস্থাসহ অভ্যন্তরীণ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছেন। সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনসহ শিক্ষার্থীদের কলেজের অভ্যন্তরীন সুযোগ সুবিধা প্রদান করে কলেজকে আবারও প্রাণবন্ত করে তোলার দাবি জানান সমাবেশের বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..