জি এফ মামুন লাকী, মেহেরপুর: মেহেরপুরে সরকারি কলেজে এইচ.এস.সি ১ম ও ২য় বর্ষের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সকাল ১০ টার দিকে কলেজ মাঠে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলায় গোল শুণ্য ড্র হয়। পরে খেলা গড়াই ট্রাইবেকারে। এতে এইচ.এস.সি ১ম বর্ষ ৪-২ গোলে ২য় বর্ষকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক মাসুদুল হাসান, জেলা ছাত্র লীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্র লীগের সভাপতি আরিফ শেখ, কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি কুদরত-এ-খোদা রুবেল, সাধারন সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি লিখন, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ যুগ্ম-সাধারন সম্পাদক ফয়সাল, মিঠুন, সাংগঠনিক সম্পাদক জাব্বার আলী, কলেজ কেবিনেটের সভাপতি শোভন, সজল, শাহীনসহ কলেজের ছাত্র-ছাত্রীরা।