মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা বাস্তহারা লীগের উদ্যোগে মেহেরপুর সদর থানার নবাগত ওসি-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে জেলা বাস্তহার লীগের সভাপতি ফিরোজ আলীর নেতৃত্বে মেহেরপুর সদর থানায় সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর কক্ষে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।
এসময় সেখানে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান, জেলা বাস্তহারা লীগের সাধারন সম্পাদক রাফিউল ইসলাম রকি, জেলা বাস্তহারা লীগের কার্যকরী সভাপতি রাহুল হোসেন রাখা, সহসভাপতি আলমগীর হোসেন, সদর থানা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদ এস.এম রাসেল, জেলা বাস্তহারা লীগের যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম, শহর বাস্তহারা লীগের সাংগাঠনিক সম্পাদক রোমান, অর্থ বিষয়ক সম্পাদক মামুন, আমঝুপি ইউনিয়ন বাস্তহারা লীগের সভাপতি মাসুদ রানা প্রমুখ।