× Banner
সর্বশেষ
মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী দুর্নীতি থেকে বাচঁতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামান নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

মেহেরপুর শহরে টায়ার জ্বালিয়ে বাস্তহারা লীগের বিক্ষোভ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর বাস্তহারা লীগের এক সদস্যকে আটকের প্রতিবাদে শহরের বাসস্ট্যান্ড চার রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বাস্তহারা লীগ। গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে জেলা বাস্তাহারা লীগের সভাপতি ফিরোজ আলীর নেতৃত্বে প্রায় ঘন্টাব্যাপি টায়ার জ্বালিয়ে ওই বিক্ষোভ করা হয়। এসময় মেহেরপুর-মুজিবনগর সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

জেলা বাস্তাহারা লীগের সভাপতি ফিরোজ আলী বলেন, বিদ্যুৎ নামের বাস্তাহারা লীগের এক সদস্যকে বৃহস্পতিবার দুপুরে শহরের চক্রপাড়া জামে মসজিদ এলাকা থেকে সদর থানা পুলিশ আটক করে। তাকে আটকের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে তাদের এ বিক্ষোভ।

এদিকে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব সাংবাদিকদের জানান, কতিপয় উশৃংখল যুবক বৃহস্পতিবার সকালে মেহেরপুর বীজ প্রত্যায়ন কেন্দ্রে গিয়ে শ্রমিকদের কাজে বাধা দেয় এবং কাজ শেষে তারা বাইরে গেলে তাদের মারধর করে। এঘটনার শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যুৎ নামের ওই যুবককে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..