মেহের আমজাদ, মেহেরপুর (১৩-০২-১৭): মেহেরপুর লেডিস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে ।
গতকাল সোমবার বিকালে ফিতা ও কেক কেটে লেডিস ক্লাবের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার পতিœ চন্দনা সাহা ।
মেহেরপুর লেডিস ক্লাবের সভনেত্রী স্মৃতি রানী সিনহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহা, জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান ও তার পত্নী সালমা আক্তার, স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হাসননাত মোঃ লতিফুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) রশিদুল মন্নাফ কবীর, (রাজস্ব) শেখ ফরিদ আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক শুভ্রা দাস প্রমুখ । পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।