× Banner
সর্বশেষ
গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

মেহেরপুর পৌর মেয়রকে কৈফিয়ত চেয়ে পত্র প্রেরণ!

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের পুরাতন ৫০ শয্যার সরকারি হাসপাতালের জায়গায় পৌর কর্তৃপক্ষ বে-আইনীভাবে মার্কেট নির্মান করে কোটি কোটি টাকার বিনিময়ে নির্মানাধীন দোকান বিক্রির পাঁয়তারাকালে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী পৌর মেয়রকে কৈফিয়ত চেয়ে পত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের (সরকার বিভাগ) উপসচিব মোঃ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত পত্রে ওই তথ্য জানানো হয়েছে।

জানা যায়- মেহেরপুর পৌর মেয়র কর্তৃক দায়েরকৃত ৯৩৩৬/২০১০ নং রীট পিটিশন বিজ্ঞ আদালতে কর্তৃক নামঞ্জুর হয়। একই বিষয়ে স্থানীয় সরকার বিভাগের ০২/১২/২০১০ তারিখের স্থাসবি/পৌর-১ উঃবিঃ-৯/২০১০/১০৬০ নং পত্রের মাধ্যমে প্রদত্ত স্থগিতাদেশ বহাল রাখা হয়। তারপরও মেহেরপুর পুরাতন ৫০ শয্যার সরকারি হাসপাতালের জায়গার উপর মার্কেট নির্মানসহ নির্মানাধীন দোকান বিক্রি করার কার্যক্রম গ্রহণ করার কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী মেহেরপুর পৌর মেয়রকে কৈফিয়ত চেয়ে পত্র প্রেরণ করেছেন। পৌর মেয়রকে পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..