মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নে সেভ দ্যা চিলড্রেনের উদ্যোগে সি.সি.জি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আলাউদ্দিন আলীকে সভাপতি ও কাজী ওহিদুল কে সাধারণ সম্পাদক, সহ সভাপতি গোলাম মোস্তফা (শান্তি) ও মুসাদ আলীকে কোষাধ্যক্ষ করে একটি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করনে জাদুখালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফিজুর রহমান (টিপু)। এছাড়াও প্রিজাইডিং অফিসার হিসেবে রাজনগর দাখিল মাদ্রাসার সুপার লোকমান হোসেন, পুলিং অফিসার হিসেবে আজিজুল হক বিশ্বাস, রিটানিং অফিসার হিসেবে শাহাদৎ হোসেন দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র অফিসার হাসান সিদ্দিকী, ফিল্ড অফিসার লাকি, শিলা, মৌসুমি, ফিরোজ। আরো উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আনারুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুর্শিদ কুলি (মেগা), পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বারাদী ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন প্রমুখ।
সি.সি.জির প্রতিপাদ্য বিষয় ছিলো ”যদি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সুরক্ষা পেতে চাই, তাহলে সংঘবদ্ধ কমিটির বিকল্প নাই”। সংগঠনটি শিশুদের উন্নয়নে কাজ করবে।