মেহেরপুর নিউজ ২৪ ডটকমের স্মরণ সভায় সাংবাদিকবৃন্দ

মেহের আমজাদ, মেহেরপুর ( ২০- ১০-১৬ ): আতিকুর রহমান টিটু মেহেরপুর জেলার সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংগ্রাম করে গেছেন। স্বপ্ন দেখতেন এক ও অভিন্ন আদর্শের। প্রেস ক্লাবকে ঘিরেই সাংবাদিকরা যেন ঐক্যবদ্ধ থাকে। সাংবাদিকতার শুরু থেকেই প্রেস ক্লাবকেই প্রতিষ্ঠিত করার প্রাণান্তর চেষ্টা করে গেছেন। টিটুর সেই স্বপ্ন বাস্তবায়নে জেলার সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোন অপশক্তি সমাজের বিবেককে ভিন্নপথে প্রবাহিত করতে পারবে না।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর নিউজ ২৪ ডটকম কার্যালয়ে প্রয়াত আতিকুর রহমান টিটুর স্মরণসভা ও দো’আ মাহফিলে উপরোক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংবাদিকরা।

টিটুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বক্তব্যে সাংবাদিকবৃন্দ বলেন,  সৎ ও বস্তুনিষ্টতার প্রতীক ছিলেন প্রয়াত আতিকুর রহমান টিটু। চরম প্রতিকুল পরিবেশেও তিনি অপশক্তির কাছে মাথানত করেননি। নীতিতে তিনি ছিলেন অবিচল।

টিটুর সাংবাদিকতার কর্মময় জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে সিনিয়র সাংবাদিকবৃন্দ আরো বলেন, তার শেখার আগ্রহ যেমনি ছিল, তেমনি ছিল বস্তুনিষ্টতা নিশ্চিত করার চেষ্টা। আতিকুর রহমান টিটু যে আদর্শ রেখে গেছেন তা জেলার সাংবাদিকদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

টিটুর মৃত্যুর পর আজ জেলার সকল সাংবাদিক এক কাতারে সমবেত হয়েছেন তা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর নিউজ ২৪ ডটকম সম্পাদক মন্ডলির সভাপতি রফিকুল আলম। সম্পাদক মাজেদুল হক মানিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর নিউজ ২৪ ডটকম বার্তা সম্পাদক রাশেদুজ্জামান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাব-এর সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, উপদেষ্টা তুহিন আরণ্য ও কামারুজ্জামান, প্রেসক্লাব-এর সাবেক সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক তোযাম্মেল আযম, আমিরুল ্ইসলাম অলড্রাম,মেহের আমজাদ,জি এফ মামুন লাকী, মহাসিন আলী, ফারুক হোসেন প্রমুখ ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আতিকুর রহমান টিটুর আত্মার মাগফেরাত কামনা করে দো’আ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ভৈরব জামে মসজিদের ঈমাম হাফেজ বজলুর রহমান।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে এটিএন বাংলা/এটিএন নিউজ প্রতিনিধি মেহেরপুর প্রেস ক্লাব-এর উপদেষ্টা আতিকুর রহমান টিটু মৃত্যু বরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।