মেহের আমজাদ,মেহেরপুর (০৯-০২-১৭): মেহেরপুর জেলা পরিষদের নবনির্বচিত চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুলকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের শাহ আলম নিউ মার্কেটে ওই সংবর্ধনা প্রদান করে উত্তর শালিকার স্বেচ্ছা সেবক ও রক্তদান যুবক ক্লাব।
জেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিনের নেতৃত্বে আলহাজ গোলাম রসুলকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন উত্তর শালিকা স্বেচ্ছা সেবক ও রক্তদান যুবক ক্লাবের সভাপতি জাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক সাইমুন হোসেনসহ ক্লাবের নেতৃবৃন্দ। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ আমানুল্লাহ আমান, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ড সভাপতি সেলিম রেজা তুহিন, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন লেডা, মোয়াজ্জেম হোসেন, মোমিনুল ইসলাম প্রমুখ।