মেহের আমজাদ, মেহেরপুর (২৩-০৩-১৭): মেহেরপুর জেলা ন্যাপ-এর নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার আনিছুর রহমান মত বিনিময় করেছেন ।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পলিশ সুপারের কার্যালয়ে ন্যাপ-এর নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মতবিনিময় করেন । মত বিনিময় অনুষ্ঠানে জেলা ন্যাপ-এর সভাপতি মোঃ হাফিজউদ্দীন, সাধারণ সম্পাদক মির্জা গালিব উজ্জল, পুলিশ সুপার আনিছুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান । এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ সেখানে উপস্থিত ছিলেন ।
ছবি-৪ঃ এক লালন শিল্পী সঙ্গীত পরিবেশন করছেন ।