মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা নিয়ে মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানউল্লাহ, সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাস, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অরিফ-উজ-জামান,জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুশান্ত কুমার হালদার, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী প্রমুখ ।